রিয়াদ মোহাম্মদ চৌধুরী
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, "আমরা সাংবাদিকদের সমাজের দর্পণ মনে করি। সাংবাদিকের লেখনীর মাধ্যমেই এ সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করা সম্ভব। দেশ ও সমাজকে অপরাধমুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশ, সাংবাদিক বা রাজনীতিক কেউ একা সমাজকে অপরাধমুক্ত করতে পারবে না, এ ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
শনিবার (১৪ মার্চ) ফতুল্লা থানা গেট সংলগ্ন শাহ ফতেউল্লাহ কনভেনশন হল সেন্টারে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন, অপারেশন (ওসি) মোঃ আনোয়ার হোসেন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রিপন, ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন এবং কুতুবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুম রাজ প্রমুখ।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এবং সকলে ইফতারে অংশ নেন।

