রোববার, ১৫ মার্চ ২০২৬

|

ফাল্গুন ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্বপরিবারে ওমরাহে এমপি আবুল কালাম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫২, ১৫ মার্চ ২০২৬

স্বপরিবারে ওমরাহে এমপি আবুল কালাম

ফাইল ছবি

সৌদি আরবের পবিত্র মক্কা-মদিনায় ওমরাহ করতে দেশে ছেড়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। রোববার ১৫ মার্চ রাতে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে একটি এয়ারলাইন্স যোগে তিনি রওনা দেন। এমপির রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় সংসদের মুলতবি অধিবেশনের অংশ নেয়ার জন্য ১৫ রোববার সকাল ৮টায় নারায়ণগঞ্জ ত্যাগ করেন। অধিবেশন শেষে রাতে বিমানবন্দরে দিক রওনা দেন এবং যথাযর্থ সময়ে বিমান সৌদি আরবের উদ্দেশ্যে স্বপরিবার নিয়ে রওনা দিয়েছেন। ১৬ মার্চ তিনি বিশ্রামের পর ১৭ মার্চ মক্কায় ওমরাহ পালন করবেন। এমপি আবুল কালাম ওমরাহ পালন শেষে দেশে ফিরে আসার জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ১৪ মার্চ শহর-বন্দর বাড়িতে এমপি আবুল কালামের সাথে দেখা করতে ভিড় করেন দলীয় ও সাধারণ মানুষ। এ সময় একে অপরের কাছে দোয়া চেয়ে সময় অতিক্রম করেন এমপি আবুল কালাম। তিনি বলেন, মহান আল্লাহ দরবারে যাচ্ছি, সুস্থতা নিয়ে যেতে পারি সকলের কাছে দেয়া চাই।

সাক্ষাৎ শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য আওলাদ হোসেন ও আমিনুর ইসলাম মিঠু জানান, নির্বাচিত হওয়া পর এই প্রথম ওমরাহে উদ্দেশ্যে রওনা দিয়েছেন আবুল কালাম এমপি। তিনি পবিত্র মাহে রমজান শেষ কয়েকদিন ও ঈদুল ফিতর মক্কায় উদযাপন করবেন। ওখানে তিনি স্বপরিবারের সদস্যরা মহান আল্লাহ দরবারের কাছে নারায়ণগঞ্জ ও দেশবাসীর জন্য দোয়া চাইবেন। এবং নারায়ণগঞ্জের শহর-বন্দরে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে শহর-বন্দর বিএনপি নেতাদের দিক নিদের্শনা দিয়েছেন।