প্রতীকী ছবি
বন্দরে ৫০০ গ্রাম গাঁজাসহ বাবু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী বাবু বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩১(৩)২৬। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বাবুকে উল্লেখিত মামলায় রোববার (১৫ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এর আগে রোববার (১৫ মার্চ) দিবাগত রাত সোয়া ৩টায় বন্দর থানার নবীগঞ্জ কদম রসুরস্থ ধৃত মাদক ব্যবসায়ী বসত বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে আরো জানা গেছে, ধৃত গাঁজা ব্যবসায়ী বাবু উল্লেখিত এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

