রোববার, ১৫ মার্চ ২০২৬

|

ফাল্গুন ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চনপাড়া হবে মডেল চনপাড়া: সালাহউদ্দিন দেওয়ান 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৪, ১৫ মার্চ ২০২৬

আপডেট: ১২:০৫, ১৫ মার্চ ২০২৬

চনপাড়া হবে মডেল চনপাড়া: সালাহউদ্দিন দেওয়ান 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতা সালাহউদ্দিন দেওয়ান বলেছেন, দিপু ভূঁইয়ার স্বপ্নের রূপগঞ্জ গড়তে হলে চনপাড়ার মানুষকে এগিয়ে আসতে হবে। দল মত নির্বিশেষে সুন্দর চনপাড়া গঠন করতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা আদর্শ চনপাড়া করবো যেখানে কোন খারাপ লোক থাকবে না। চনপাড়া হবে মডেল চনপাড়া।

শনিবার (১৪ মার্চ) রূপগঞ্জের চনপাড়া ইউনিয়নে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, মানুষ বলে চনপাড়া নাকি মাদকের আখড়া। এটা বলে কী বলে না? দিপু ভূঁইয়া এটা চায় না। তাহলে দিপু ভূঁইয়ার সাথে যারা রাজনীতি করেন তাদেরও এটা চাওয়ার কথা না। 

এই ইনকাম তো হালাল না। কেন আমরা মাদক ও নেশার পেছনে ঘুরছি। আমাদের পরিবার নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে।