বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (১ আগষ্ট) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা।
এসময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, নাসির উদ্দিন পাটোয়ারীকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সে যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেয়ার দুঃসাহস দেখায়। তাদের আমরা প্রতিহত করবো।
তিনি বলেন, বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে এমন তিন প্রজন্মের রাষ্ট্রনায়ক আছে এমন কোন ইতিহাস কী আছে? নেই। সেই তারেক রহমানকে নিয়ে সামান্য তেলাপোকা ও ছাড়পোকারা যদি কিছু বলে আমাদের উচিত তাদের পা দিয়ে পিষে মেরে ফেলা।
তিনি আরও বলেন, আরএফএলের সেলস এক্সিকিউটিভ হিসেবে সে চাকরি করতো। আমার কাছে সেই ছবি আছে। সে লজিং মাস্টার ছিল। আাসিফ থেকে শুরু করে নাহিদ, হাসনাতরা পাঁচ আগষ্টের আগ পর্যন্ত কই ছিল? তারা আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল। ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে বের হয়ে আজ তারা বড় নেতা। ১৭ বছরের আমাদের নেতাকর্মীদের ত্যাগের কথা চিন্তা করলে তোদের তো হাওয়ায় উড়ে যাওয়ার কথা। তোরা বড় বড় কথা বলিস।

