রোববার, ১২ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সন্তানদের প্রতি অভিভাবকদের উদাসিনতা হওয়া যাবে না : মেহেদী সজীব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১১, ১২ জুলাই ২০২৬

সন্তানদের প্রতি অভিভাবকদের উদাসিনতা হওয়া যাবে না : মেহেদী সজীব

ফাইল ছবি

বর্তমান শিক্ষার্থীদের পড়াশুনার খোঁজ খবর নিতে অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল আলম খান পাভেল। শুধু স্কুলে পাঠিয়ে নিশ্চিত না হয়ে শিক্ষকদের পড়া ও বাহির কাজ বিষয় জানতে হবে অভিভাবকদের। আধুনিক যুগে সন্তানরা অভিভাবকদের ফাঁকি দেয়া চেষ্টা করে যাচ্ছে, এগুলো নজর রাখার আহবান জানিয়েছেন তিনি।

১১ জুলাই দুপুর ৩টায় বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট পোর্টালের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, স্কুলের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পারবেন অভিভাবকরা। স্কুলের অনুপস্থিত হলেই অভিভাবকদের মোবাইলে চলে যাবে একটি এসএমএস। শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়া মনযোগী করতে শিক্ষক শিক্ষিকাদের প্রতি সবোর্চ্চ মেধা প্রয়োগে আহবান জানাচ্ছি।

এডহক কমিটির সদস্য সচিব ও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমানের সঞ্চালয়নায় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন সহ সিনিয়র শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মতবিনিময়ে স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকরা জানান, স্কুলের বেশিভাগ শিক্ষার্থীরা মধ্যে পড়াশুনা মনযোগী হারিয়ে ফেলছে। শিক্ষার্থীদের মধ্যে বাড়ি কাজ করার আগ্রহ দেখা যাচ্ছে না। এগুলো ব্যাপারে অভিভাবকদের নজর দেয়া প্রয়োজন। অনেক অভিভাবক সন্তানদের আদরের কারণে পড়াশুনায় স্থবিরতা দেখা গেছে।

এদিকে এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব বলেছেন, অভিভাবকদের মধ্যে সন্তানদের প্রতি উদাসিনতা হওয়া যাবে না। স্কুলে উদ্দেশ্যে বাড়ি ছাড়া পরও তার গতিবিধি নজরদারিতে রাখা উচিত। প্রতিযোগিতামূলক পড়াশুনা এখন শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে না। শিক্ষক-শিক্ষকা বলতে চাই, আপনারা শিক্ষার্থীদের নিজেদের সন্তানদের মধ্যে লেখাপড়ার মনযোগী গড়ে তুলুন। এই এডহক কমিটি আপনাদের পাশে আছে থাকবে।

সভায় শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি এবং প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন সদস্য সচিব ও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান।