বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জুলাই স্মরণ : আবু মাসুমের অবস্থান ছিল জোরালো

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০৬, ২৩ জুলাই ২০২৬

জুলাই স্মরণ : আবু মাসুমের অবস্থান ছিল জোরালো

ফাইল ছবি

নারায়ণগঞ্জ পোস্ট ডটকম: জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে রাজপথের আন্দোলন সংগঠিত করতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা আবু মোহাম্মদ মাসুম। আন্দোলনের শুরু থেকেই তিনি তরুণ সমাজকে রাজপথে সম্পৃক্ত করার কাজে অগ্রণী ভূমিকা রাখেন এবং প্রতিটি কর্মসূচিতে সর্বাত্মক অংশগ্রহণের জন্য যুবসমাজকে উদ্বুদ্ধ করেন।

বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককেন্দ্রিক উত্তাল গণআন্দোলনে আবু মোহাম্মদ মাসুমকে নিয়মিত সামনের সারিতে দেখা গেছে। আন্দোলনের বিভিন্ন ধাপে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও রাজপথ অবরোধের মতো প্রতিবাদী কর্মসূচিতে সরাসরি নেতৃত্ব দেন।

জুলাইয়ের উত্তপ্ত দিনগুলোতে নারায়ণগঞ্জে ও রূপগঞ্জে বিভিন্ন কৌশলগত পয়েন্টে আন্দোলন দ্রুত ছড়িয়ে দিতে এবং সাধারণ তরুণদের উপস্থিতি বহুগুণ বাড়াতে তিনি মাঠপর্যায়ে কাজ করেন। আন্দোলন চলাকালে রাজপথে তার এই অনমনীয় ও সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও সাহস সৃষ্টি করেছিল।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আন্দোলনের নানা স্মৃতিচারণ ও রাজপথের ভূমিকা পর্যালোচনায় আবু মোহাম্মদ মাসুমের নামও জোরালোভাবে উঠে আসছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা সিলেট মহাসড়ককেন্দ্রিক কর্মসূচিতে ও এশিয়ান হাইওয়েতে তার সাহসী অংশগ্রহণ এবং তরুণদের সম্পৃক্ত করার নিরলস প্রয়াস গণআন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।