শনিবার, ০১ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে দুই হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫০, ১ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে দুই হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

হাসপাতালে অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​শনিবার (১ আগস্ট) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​জরিমানা পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডি কেয়ার জেনারেল হাসপাতাল।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, হাসপাতাল দুটিতে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এছাড়া সেবার মূল্য তালিকা সংরক্ষণ না করা, নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ফি আদায়, স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এমন পরিবেশ বজায় রাখা এবং কোনো ল্যাব টেকনিশিয়ান ছাড়াই সাধারণ কর্মচারীদের দিয়ে প্যাথলজি পরীক্ষা চালানোর প্রমাণ মিলেছে।

​এসব অনিয়মের দায়ে 'মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২' এবং 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯' অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

​তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলার অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

​অভিযানকালে স্থানীয় প্রশাসন ও রাজস্ব সার্কেলের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সদস্য এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।