এডভোকেট সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে এই মসজিদের নিচ তলা থেকে চারতলা পর্যন্ত সকল কাজ হবে৷ আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে আন্তরিক ভাবে চেষ্টা করবো। যদি কেউ শরীক হতে চান শরীক হতে পারেন। যদি কেউ শরীক নাও হন সিটি করপোরেশনের পক্ষ থেকে আমি এই কাজটি করে দিব।
শুক্রবার (৩১ জুলাই) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান মসজিদে জুমার নামাজের আগে মুসল্লীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি চাই এক মাসের মধ্যে এই মসজিদটিতে যেন কোন ত্রুটি না থাকে। সুন্দর ভাবে যেন মসজিদটি সংস্কার হয়। এক সপ্তাহের মধ্যে আপনারা সদস্য নির্বাচন করুন। প্রকৃত মুসল্লীদের রাখার চেষ্টা করবেন।
আমি ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দায়িত্ব নিয়েছি। আমি সময় স্বল্পতার জন্য এতদিন আসতে পারিনি এজন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি এই মসজিদের সমস্যা সমাধানের জন্য সবকিছু চিন্তা করেছি। আমি চেয়েছি যারা এ মসজিদে যারা নামাজ পড়ে এই এলাকায় থাকে তারাই এই মসজিদের সভাপতি সেক্রেটারি হবে। আমি সেই চিন্তা থেকে সিদ্দিক সাহেবকে সভাপতি ও মোস্তফা সাহেবকে সাধারণ সম্পাদক করে বলেছিলাম মুসল্লীদের কয়েকজনকে নিয়ে কমিটি করে দিতে।
মসজিদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমি পদের জন্য আগ্রহী না৷ যতদিন আপনাদের কেউ সভাপতি না হয় ততদিন আমি সভাপতির দায়িত্ব পালন করবো। আপনারা বসে যারা এখানে সবসময় নামাজ পড়েন যাকে আপনাদের ভাল মনে হয় আপনারা চয়েজ করে দিবেন। আপনারা যাকে যোগ্য মনে করেন তাকেই দায়িত্ব দেয়া হবে।

