শনিবার, ০১ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পত্রিকার হকার সোহেলকে পিটিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:২৭, ১ আগস্ট ২০২৬

পত্রিকার হকার সোহেলকে পিটিয়ে জখম

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সোহেল (৫৮)নামে সংবাদপত্রের এক হকারকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে উচ্চশৃঙ্খল সামসুদ্দিন। ৩১ জুলাই বুধবার রাত আনুমানিক ৯টায় বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা মোড় এলাকার পাকা রাস্তার ওপর এ ঘটনাটি ঘটে। আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সোহেল মিয়া বাদী হয়ে ওইদিন রাতেই সামসুদ্দিনকে অভিযুক্ত করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের  রেন। অভিযোগে উল্লেখ করা হয়, ফরাজিকান্দা এলাকার বাসিন্দা মৃত ছালাউদ্দিন সরদারের ছেলে মোঃ সোহেলের সাথে সোণাকান্দা পানির ট্যাংক সংলগ্ন এলাকার বাসিন্দা মৃত শের আলীর ছেলে শামসুদ্দিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে গত ৩১ জুলাই রাত ৯টার দিকে দড়ি সোণাকান্দা মোড়ে অভিযুক্ত শামসুদ্দিন ভুক্তভোগী সোহেলকে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সোহেল গালিগালাজ করতে নিষেধ করলে শামসুদ্দিন ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। রডের আঘাতে সোহেলের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তজমাট ও নীলাফুলা জখম হয়।

মারপিটের এক পর্যায়ে অভিযুক্ত শামসুদ্দিন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন জেলায় ঝুলন্ত মামলায় ফাঁসিয়ে হয়রানি করা এবং সুযোগ পেলে কোপিয়ে হত্যা করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে ভুক্তভোগী জানান, ঘটনার পর তিনি স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে নিরাপত্তা নিশ্চিতকল্পে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, মোঃ সোহেল নারায়ণগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির একজন সদস্য।