শনিবার, ০১ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৫, ৩১ জুলাই ২০২৬

বন্দরে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গ্রেপ্তারকৃতরা হলেন— বন্দর থানার নবীগঞ্জ ৮৭ নং এসআই রোড এলাকার হাজী শরীফ হোসেনের ছেলে মহানগর ছাত্রলীগ নেতা উজ্জল (৩২), একই থানার একরামপুর এলাকার মনির হোসেন মিয়ার ছেলে জেলা ছাত্রলীগের সদস্য তাজুল ইসলাম জিতু (২৯), বন্দর উপজেলার পিচ কামতাল এলাকার আওয়ামী লীগ নেতা কাদির ডিলারের দুই ছেলে যুবলীগ সদস্য মেজবাউদ্দিন (৪০) ও আওয়ামী লীগ কর্মী মনির হোসেন (৫৫), বন্দর থানার মাহমুদনগর এলাকার মৃত সাদেক আলী মিয়ার ছেলে আওয়ামী লীগ কর্মী টিপন (৫০) এবং উত্তর রুপালী আবাসিক এলাকার মৃত সৈয়দ আলী বেপারীর ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুর রব (৫৬)।

​শুক্রবার (৩১ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের বন্দর থানার একটি সন্ত্রাস বিরোধী মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা গোপনে মিছিল করে জনসাধারনের মাঝে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরকার বিরোধী মিছিল করার অপরাধে ফতুল্লা ও বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।