বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

|

শ্রাবণ ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে বর্তমান সরকারের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৯, ৩০ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে বর্তমান সরকারের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস না যেতেই নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ডাকে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সোনারগাঁ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক দৃশ্যমান কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলো সরেজমিনে ঘুরে দেখেন তিনি। এ সময় উপজেলার সাদিপুর ও জামপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের পানিবন্দী থাকার দুর্ভোগের বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের পুত্র খায়রুল ইসলাম সজীব বিভাগীয় কমিশনারের কাছে তুলে ধরেন। সাধারণ মানুষের এই চরম দুর্ভোগের কথা শোনার পর তিনি তাৎক্ষণিকভাবে এলাকাটি পরিদর্শন করেন এবং দ্রুত এই জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরিদর্শনকালে তিনি সাদিপুর ইউনিয়নের পার্শ্ববর্তী একটি পানি নিষ্কাশন পাইপ ড্রেনের উদ্বোধন করেন।

​পরিদর্শন শেষে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া এক মানবিক বক্তব্যে বলেন, জনগণের মৌলিক অধিকার ও নাগরিক দুর্ভোগ দূর করা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। সাধারণ মানুষ জলাবদ্ধতা ও পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সাদিপুর ও জামপুরের মানুষের এই দুর্ভোগ দীর্ঘস্থায়ী হতে দেওয়া যাবে না। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের মাধ্যমে এই এলাকার মানুষকে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের জীবনমান উন্নয়নে সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে।

​এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিন্নাত,প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।