মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এডিপির অর্থায়নে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬

এডিপির অর্থায়নে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা

ফাইল ছবি

এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গরিব, দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা তুলে দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

সহায়তা বিতরণকালে উপকারভোগীদের উদ্দেশে আব্দুল্লাহ আল আমিন বলেন, “এটি সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। এটি কোনো দান বা অনুদান নয়।”

তিনি বলেন, এডিপির অর্থায়নে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তা যেন প্রকৃত প্রাপ্য ও যোগ্য ব্যক্তিদের হাতে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে তিনি কাজ করে যাবেন। সরকারি সহায়তার সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য আরও বলেন, সরকারের দেওয়া সেলাই মেশিন ও আর্থিক সহায়তাকে কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন। একই সঙ্গে তারা পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরানোর পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, সদর উপজেলার প্রধান প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ সেলাই মেশিন ও আর্থিক সহায়তা গ্রহণকারী নারীরা উপস্থিত ছিলেন।