মনিরুল ইসলাম সজল
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবদল ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ মহানগর যুবদল খানপুর ৩০০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করছে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে জাতীয়তাবাদী যুবদলের ৭দিনের কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এবং ফগার মেশিন দিয়ে মশক নিধন কর্মসূচি পালনকালে তিনি এসব কথাগুলো বলেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এই কর্মসূচি পালন করেন মহানগর যুবদল।
তিনি বলেন, হাসপাতালটিতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা নিতে আসেন। তাই হাসপাতাল ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার বিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। ডেঙ্গুর বাহক মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিধনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে যুবদল কাজ করছে।
সজল আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও সচেতন হতে হবে। প্রত্যেককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে নজর দিতে হবে। ডেঙ্গুর কারণে যেন কোনো মানুষের মৃত্যু না হয়, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি জানান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের চারটি ইউনিটের সমন্বয়ে ৭ দিনব্যাপী এ কর্মসূচি যথাযথভাবে পালন করা হবে। ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবদল জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহীদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, মিনহাজ মিঠু,সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, আলী হোসেন সৌরভ, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির প্রমুখ ।

