ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিয়ে নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের সাধারণ মানুষের দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন দিপু ভূঁইয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দিপু ভূঁইয়া বলেন, সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার প্রতি। রূপগঞ্জবাসীর ভালোবাসা ও সমর্থনে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি।
তিনি আরও বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন রূপগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি।

