শনিবার, ১৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দ্বিগুবাবুর বাজার সমস্যার কারণ : সাখাওয়াত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:১৪, ১৪ মার্চ ২০২৬

দ্বিগুবাবুর বাজার সমস্যার কারণ : সাখাওয়াত

এডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমি প্রশাসক সেই ক্ষমতা খাটানের বিষয় না। আমি আগে যাকে সালাম দিয়েছি এখনও তাকে সালাম দেই। সড়কে একা হাঁটি, আমার বাজার আমি করি। কালকেও বাজার করেছি আমি নিজে। বাজারে গেলেও তো কিছু মানুষের সাথে আমার কথা হয়। এই দ্বিগুবাবুর বাজার আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 

শনিবার (১৪ মার্চ) নারায়ণগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আলোচনাকালে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি নির্দেশ দিয়েছি দ্বিগুবাবুর বাজারে সম্পত্তির পরিমান নিরুপন করতে এবং এর মালিকানা নির্ধারণ করতে। এরপর সরকারি সম্পত্তিগুলো আমরা উদ্ধার করে এই বাজারের ভিতর আমরা জায়গা করে দিব। সেখানেই কাঁচা বাজার বসতে পারবে।

আমরা নিয়ম করতে চাই। কিছু শেড সিটি করপোরেশন বাজারে করেছে। সেখানে বড় বড় দোকান করে বসে আছে। এই শেডগুলো কিন্তু খুচরা ব্যাবসায়ীদের জন্য করা। যারা এখন ফুটপাতে আসে। যেমন হকারদের একটা মার্কেট দেয়া হয়েছে। আমি খোঁজ নিয়ে দেখলাম যারা বরাদ্দ নিয়েছে তারা সবাই দোকান বিক্রি করে চলে গেছে। আমি বলতে চাই যারা নিয়েছে তারা না থাকলে আমি এটা উচ্ছেদ করে দিবো। উচ্ছেদ করে ভেঙে সেখানে হকারদের বসাবো।

যেদিন আমরা ফুটপাত নিয়ে কাজ করবো তার আগে আপনাদের শুধু ফুটপাতের বিষয় নিয়ে কথা বলার জন্য ডাকবো। আবার যখন যানজট নিয়ে কাজ করবো তার দুইদিন আগে যানজট নিয়ে আপনাদের সাথে বসবো। আপনাদের সম্পৃক্ত করেই আমি এই কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। 

সনাতন ধর্মাবলম্বীরা বিগত দিনে আমার কাছে অনেক দাবী নিয়ে এসেছিলেন। তখন আমি বিরোধী দলে ছিলাম, কিছু করতে পারিনি। এরমধ্যে আমার ২০১৬ সালের ইশতেহারে ছিল নন্দিপাড়ার ভিতরে জিউস পুকুর আছে। এটা আমি পরিষ্কার করবো। এটা পরিষ্কার করলে সেই এলাকার মানুষ মশা থেকে রক্ষা পাবে।

তিনি বলেন, এই পুকুরটি খনন করে সেখানে সৌন্দর্য বর্ধন করে ঘাট করে দেয়া হবে। এর পাশে তাদের দাবী অনুযায়ী আমরা সরকারের অনুদান অনুযায়ী সেখানে উত্তর দিকের মন্দিরটিকে মডেল মন্দির হিসেবে করে দেয়া হবে।