শনিবার, ১৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অদম্য তরুণের এগিয়ে চলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩০, ১৪ মার্চ ২০২৬

অদম্য তরুণের এগিয়ে চলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের তরুণ সংগঠক ও ব্যবসায়ী হিসেবে আলোচনায় উঠে এসেছেন এনসিপি নেতা আহমেদুর রহমান তনু। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার সময় নগরবাসীর পাশে দাঁড়িয়ে নানা উদ্যোগ নেওয়ার মাধ্যমে তিনি ইতোমধ্যে নগরবাসীর নজর কাড়তে সক্ষম হয়েছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অস্থিরতা তৈরি হলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সেই সময় শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিয়ে যখন শঙ্কা তৈরি হয়, তখন স্থানীয় ব্যবসায়ী ও তরুণদের নিয়ে মাঠে নামেন আহমেদুর রহমান তনু। 

বিশেষ করে সড়ক যানজটমুক্ত রাখতে তিনি স্বেচ্ছাসেবকদের ব্যবস্থা করেন বলে জানা গেছে। এতে করে অনেক যানজট আতঙ্ক কমে আসে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি ফিরে পায়।

ব্যবসায়ীরা জানান, সেই সময় সমন্বয় করে পরিস্থিতি সামাল দিতে তনুর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

নগরবাসীর দীর্ঘদিনের একটি বড় সমস্যা যানজট নিরসনেও সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে তাকে। বিশেষ করে রমজান মাসে শহরে যানজট বেড়ে গেলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে যায়। গত দুই রমজানেই স্বেচ্ছাসেবকদের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করতে দেখা গেছে তনুকে। শুধু নির্দেশনা দিয়েই থেমে থাকেননি বরং নিজেও রাস্তায় নেমে কাজ তদারকি করেছেন। এতে অনেক এলাকাতেই যানজট কিছুটা কমেছে বলে স্থানীয়রা জানান।

নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজেও ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেছেন এই তরুণ উদ্যোক্তা। সম্প্রতি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে নির্বাচিত হওয়ায় ব্যবসায়ী মহলে তার গ্রহণযোগ্যতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। 

সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে অবরুদ্ধ করে রাখার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তনু। ওই সময় উত্তেজিত নেতাকর্মী - ব্যবসায়ীদের শান্ত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সক্রিয়ভাবে কাজ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তার উদ্যোগে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

সব মিলিয়ে সামাজিক উদ্যোগ, ব্যবসায়ী সংগঠনে সক্রিয়তা এবং সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জের তরুণ সমাজের কাছে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন। অনেকেই মনে করছেন ভবিষ্যতে শহরের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও এই তরুণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।