শনিবার, ১৩ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে গ্রাম আদালত কার্যক্রম জোরদারে ত্রৈমাসিক সমন্বয় সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:১২, ২০ মে ২০২৬

আড়াইহাজারে গ্রাম আদালত কার্যক্রম জোরদারে ত্রৈমাসিক সমন্বয় সভা

সমন্বয় সভা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও এএসিওদের অংশগ্রহণে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোছা. হাসিনা খাতুন। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ইউএনডিপির কারিগরি সহায়তা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশন (ইপসা) নারায়ণগঞ্জ জেলায় গ্রাম আদালত আইন-২০০৬ বাস্তবায়নে কাজ করছে। এরই অংশ হিসেবে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।

সভায় গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার, লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ইউনিয়নভিত্তিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নথি ব্যবস্থাপনা, মামলা গ্রহণ এবং দ্রুত নিষ্পত্তির বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।