শনিবার, ১৩ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪০, ১৩ জুন ২০২৬

রূপগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এসডিকে প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানায় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় কারখানার মেশিনারিজ, ব্যাটারী ও নগদ টাকা কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। শুক্রবার উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকায় অবস্থিত এসডিকে প্রিন্টিং প্যাকেজিং ফ্যাক্টরীতে এ ডাকাতির ঘটনা ঘটে।

কারখানার ম্যানেজার নাঈমুর রহমান হৃদয় জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রথমে ৩ জন লোক জোরপূর্বক কারখানায় প্রবেশ করেন। একপর্যায়ে তাদের পরিচয় নিশ্চিত করতে বললে তারা পিস্তল ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে হাত পা মুখ বেঁধে পাশের একটি রুমে আটকে রাখে। পরে পর্যায়ক্রমে তাদের সাথে থাকা প্রায় ৪০/৫০ জনের একটি দল অস্ত্রসহ কারখানায় প্রবেশ করে অফিসে থাকা নগদ টাকা লুট করে নেয়। পরবর্তীতে তারা একটি ট্রাক ও এক্সলেটর গাড়ী দিয়ে কারখানার ভিতরে থাকা কম্প্রেসার, মোটর, হোন্ডাসহ মূল্যবান কাঁচামাল লুট করে নিয়ে যায়। এসময় অস্ত্রের মুখে জিম্মি থাকায় কারখানার কর্মকর্তা কর্মচারীরা অসহায় হয়ে পড়ে।

কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুল কাদের মিলন জানান, শুক্রবার রাতে ৪০-৫০ জনের একটি ডাকাতদল সন্ধ্যা কারখানায় ডুকে কারখানার ম্যানেজার সহ শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২২ লাখ টাকা, কারখানার মেশিনারিজ ও মেশিন চালানোর ব্যাটারী সহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে ট্রাক ও এক্সলেটর গাড়ী দিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে ঘটনা পরিদর্শন করে। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেয়া দাবি জানাচ্ছি।