বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পুলিশ-র‌্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪৮, ১১ জুন ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশ-র‌্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে ইয়াবা, চোলাই মদ ও গাঁজাসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল রাত ৯টা ২৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ লিটার চোলাই মদ এবং ২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— পাইকপাড়া এলাকার মো. হাবিব মিয়ার ছেলে মো. মিঠু মিয়া (৪০), একই এলাকার মো. ফারুকের ছেলে পাভেল (৩৭), পাইকপাড়া নামাপাড়ার মো. মুহিত হেলালের ছেলে মো. রবিন হোসেন (৩১), একই এলাকার মো. আসাদ মিয়ার ছেলে মো. হাসিবুর রহমান জিহাদ (২৬), বাবুরাইল এলাকায় বসবাসকারী বক্তাবলী মধ্যপাড়ার রমজানের ছেলে মাইনদ্দিন (২৫), কাশিপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. শরিফ হোসেন (৩৭), জল্লারপাড়া আসাদনগর এলাকার মো. বিষু মিয়ার ছেলে মো. রিফাত মিয়া (২৫), বাবুরাইল এলাকার ভাসমান বাসিন্দা মৃত মহর আলী মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৪০) এবং পশ্চিম দেওভোগ নগর এলাকার ভাসমান বাসিন্দা হাজী কালু সিকদারের ছেলে মো. দেলোয়ার হোসেন (৬২)।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতদের অধিকাংশই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে মিঠু মিয়ার বিরুদ্ধে পাঁচটি এবং পাভেলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।