প্রতীকী ছবি
জেলা পরিষদের অর্থায়নে বন্দরে চর ঘারমোড়া এলাকায় ড্রেন নির্মান কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছে স্থানীয় এলাকাবাসী। এ অনিয়ম কাজের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে চর ঘারমোড়া উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি আব্দুস সালাম মিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ ও এলাকাবাসীর সাথে কথা বলে আরো জানা গেছে, চর ঘারমোড়া এলাকাটি একটি জনবহুল এলাকা। এলাকাবাসী কষ্টের কথা চিন্তা করে জেলা পরিষদ উল্লেখিত এলাকায় একটি ড্রেন নির্মান করার উদ্যাগ গ্রহন করে। বর্তমানে ড্রেন নির্মান কাজ চলমান রয়েছে। ছোট একটি ড্রেন নির্মান কাজের ব্যাপক অনিয়মের কারনে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। কাজের ঠিকাদার ড্রেন নির্মান কাজে ১নং ইটের পরির্বতে ২নং ইট ব্যবহার করে আসছে। এ ছাড়াও কাজের স্থানে সংশ্লিষ্ট ঠিকাদারের কোন তদারকি বা উপস্থিতি দেখা যায়নি। এাকাধিকবার এ ড্রেন নির্মান কাজের অনিয়মের অভিযোগ জানানো হলেও জেলা পরিষদের কোন কর্মকর্তা এখন পর্যন্ত সরজমিনে পরিদর্শনে আসেনি।
উল্লেখ্য, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে এলাকার সমাজ সেবক হাজী আলিম মিয়ার জামাতা মোঃ সেলিম মিয়া তার নিজ খরচে কাঠের ব্যবস্থা করে সাময়িক ভাবে যাতায়াতের পথ তৈরি করেদেন।

