প্রতীকী ছবি
বন্দরে বাড়ী চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার ঘটনায় বাধা প্রদানের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ ৪ জন আহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে নূর জাহান বেগম বাদী হয়ে গত শুক্রবার (১২ জুন) রাতে হামলাকারী মাসুদ, জুলফিকার, জোবায়ের ও খোদেজা বেগমের নাম উল্লেখ্য করে ও আরো ৪/৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা রুজু করে। যার মামলা নং-২০(৬)২৬ ধারা- ১৪৩/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩৭৯/ ৩৫৪/ ৫০৬ পেনাল কোড- ১৮৬০। এর আগে গত বুধবার (১১ জুন) সকাল ১০টায় বন্দর থানার দক্ষিণ লক্ষনখোলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার হাজী আশেক আলী মেয়ে মামলার বাদিনী নূর জাহান বেগমদের সাথে একই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মাসুদ মিয়াদের জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতিপক্ষ মাসুদ মিয়া তার স্ত্রী খোদেজা বেগম,ছেলে জোবায়ের ও একই এলাকার মৃত আসাদ আলী মিয়ার ছেলে জুলফিকারসহ অজ্ঞাত নামা ৪/৫ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাদিনী বসত বাড়ী একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য রাস্তার মাঝে গাছের ডালসহ বাঁশ দিয়ে চলাচলের রাস্তটি বন্ধ করে দেয়। ওই সময় বাদিনী ভাই রোমান উল্লেখিত প্রতিপক্ষদের বাধা প্রদান করলে ওই সময় সন্ত্রাসীরা বাদিনীর ভাইকে হত্যার উদ্দেশ্য লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে কাটা জখম করে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই আহতের চিৎকারের শব্দ পেয়ে তার মা হালিমা বেগম, ফুপু আবেদা বেগম ও ভাইয়ের স্ত্রী সাদিয়া আক্তার আহতকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও এলোপাতাড়ি ভাবে পিটিয়ে নিলাফুলা জখমসহ শ্লীলতাহানি করে ১২ আনা ওজনের একটি গলার চেইন ছিনিয়ে নেয়।

