বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৬, ১১ জুন ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত বন্দর থানা পশ্চিম শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

‎বুধবার (১০ জুন) কর্মসূচির ষষ্ঠ দিনে সংগঠনের নেতাকর্মীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন।

‎এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশ ও পৃথিবীকে রক্ষা করতে হলে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।

‎নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ব পরিবেশ দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং পরিবেশ রক্ষাকে দৈনন্দিন দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।