ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও দুইজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করছে পুলিশ।
শনিবার (১৩ জুন) সিদ্ধিরগঞ্জে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সিদ্ধিরগঞ্জের শিমরাইল সুইপার কলোনি এলাকার শহিদ মিয়ার ছেলে ফুল মিয়া, চাঁদপুর সদর উপজেলার বহেরা বাজার এলাকার আব্দুল ওহাবের ছেলে জয়নাল আবেদীন শুভ (২৫), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দক্ষিণ নেয়াগাঁও এলাকার রেহান উদ্দিনের ছেলে মো. সালে আহম্মেদ (৩২) এবং সোনারগাঁও উপজেলার বেহেকুল এলাকার নান্টু মিয়ার ছেলে মোতালেব হোসেন (৩৫)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদক ও বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি একটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

