ফাইল ছবি
ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও যুবদল নেতা মো. মাসুমের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার।
বৃহস্পতিবার (১১ জুন) এক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।
এসময় মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন রুহুম আমিন।
এর আগে গত ৯ জুন বিকেলে বাইকে করে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকার ঝুটপট্টি সড়কে মোটরসাইকেলটির সাথে সিটি করপোরেশনের বর্জ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই ট্রাক চাপায় মারা যান ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও যুবদল নেতা মো. মাসুম।

