শুক্রবার, ১২ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাঁজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪১, ১১ জুন ২০২৬

সাঁজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৪

প্রতীকী ছবি

সোনারগাঁ থানার জিআর মামলার সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার রামনগর এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে সোনারগা থানার রুজুকৃত ৩৩(১২)১১ নং মামলার সাঁজাপ্রাপ্ত আসামী আরমান (২৬) বন্দর থানার পিচকামতাল এলাকার মৃত হাজী আব্দুল করিম মুন্সি ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আলমগীর ওরফে আকাশ (৩৩) একই থানার গকুলদাসেরবাগ এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শরীফ হোসেন (৩০) ও বালিয়াগাও এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সোহাগ (২০)। ধৃতদের বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত বুধবার (১০ জুন)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।