শনিবার, ১৩ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩৭, ২৯ মে ২০২৬

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচরুখী এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি যানবাহনের ধাক্কায় তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, মরদেহ ঘটনাস্থলে রয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হাইওয়ে থানার পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।