শনিবার, ১৩ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে মাদক মামলায় দুজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৩, ১৩ জুন ২০২৬

আড়াইহাজারে মাদক মামলায় দুজনের কারাদণ্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গিরদা দুপ্তারা এলাকায় মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১৩ জুন) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে কামাল (৩৫) ও সুজন (২৮) নামে দুই ব্যক্তিকে মাদক-সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। আদালত কামালকে ১০০ টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সুজনকে ১০০ টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে আদালত পরিচালনায় সহায়তা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও চলমান রয়েছে।