সোমবার, ১৬ মার্চ ২০২৬

|

চৈত্র ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হোয়াইট হাউজ, নিউ মিষ্টি মুখসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ৭৫ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫২, ১৬ মার্চ ২০২৬

হোয়াইট হাউজ, নিউ মিষ্টি মুখসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ৭৫ হাজার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১১ ও জেলা প্রশাসন।

রোববার (১৫ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত র‌্যাব-১১ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এই যৌথ আভিযান পরিচালনা করে।

এসময় শহরের চাষাঢ়য় এ সময় স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে হোয়াইট হাউজ রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা, নিউ রস মিষ্টি মুখকে ২০ হাজার টাকা এবং নিউ মিষ্টি মুখকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।