সোমবার, ১৬ মার্চ ২০২৬

|

চৈত্র ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদ সামগ্রী বিতরণে তোরজোড় নেই নেতাদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৮, ১৬ মার্চ ২০২৬

ঈদ সামগ্রী বিতরণে তোরজোড় নেই নেতাদের

ফাইল ছবি

নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে না। অতীতে ইফতার মাহফিলসহ দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী ও খাবার বিতরণ করতে দেখা গেলেও এখন আর আগের মত তোরজোড় নেই রাজনৈতিক দলগুলোর মাঝে। গত বছর নির্বাচনের পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে ঈদ সামগ্রী বিতরণের প্রতিযোগীতা চললেও এবার নিষ্ক্রিয় তারা।

গত বছর রমজানজুড়ে রাজনৈতিক দলগুলো ছিল সরব। রমজানে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে খাদ্য সামগ্রী বিতরণসহ নানান আয়োজন করেছিল তারা।

শহরের হোসিয়ারি সমিতিতে রমজান মাসজুড়ে সরব ছিলেন বিএনপি নেতাকর্মীরা। ঈদে খাদ্য সামগ্রী বিতরণ ইফতার মাহফিলসহ নানা কর্মসূচি পালন করেছিলেন তারা। দলীয় ব্যানারের বাইরেও নেতারা ব্যাক্তিগত উদ্যোগে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন।

তবে এ বছর বিএনপি নেতাকর্মীদের সক্রিয়তা চোখে পড়েনি। নারায়ণগঞ্জে গত বছর বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের রমজান কেন্দ্রীক কার্যক্রম জোরালো ছিল। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এখন আর মাঠে দেখা যাচ্ছেনা তাদের। এমনকি বিএনপির মনোনীত ও বিজয়ী প্রার্থীদের অনেককেই দুস্থদের পাশে দাঁড়াতে দেখা যায়নি।

এছাড়াও গত বছর জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও রমজান মাসে সরব দেখা গেছে। তবে এবার তাদের সক্রিয়তা চোখে পড়ছে না।