শনিবার, ১১ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের উন্নয়নে অংশীজনদের মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৭, ১১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জের উন্নয়নে অংশীজনদের মতবিনিময় সভা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়নকে সামনে রেখে নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ জুলাই) শহরের একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম।

মতবিনিময় সভায় বক্তারা নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নগর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি বর্তমান ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি সেখানে একটি মেডিকেল কলেজ স্থাপনের দাব জানান।

এছাড়া শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে বক্তারা চাষাঢ়া থেকে পঞ্চবটি পর্যন্ত সড়ক নতুন করে নির্মাণ ও সংস্কারের আহ্বান জানান। বিশেষ করে শিবু মার্কেট থেকে নারায়ণগঞ্জ ১ নম্বর রেলস্টেশন পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণের দাবি উত্থাপন করা হয়।

সভায় বক্তাদের তুলে ধরা সমস্যার বিভিন্ন দিক নিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের যেসব দাবি আজ উত্থাপিত হয়েছে, সেগুলোর সঙ্গে আমি একমত।

তিনি আরও বলেন, জেলার উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।