শনিবার, ১১ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪০, ১১ জুলাই ২০২৬

বন্দরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতীকী ছবি

বন্দরে পৃথক অভিযান চালিয়ে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার চৌরাপাড়া এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে ইয়াবা কারবারি আফজাল হোসেন) ৫২) ও একই থানার কলাগাছিয়া ইউনিয়নের আলীসারদী এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে অপর মাদক কারবারি শাহীন(৩৭)। পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ২১(৭)২৬ ও ২২(৭)২৬। গ্রেপ্তারকৃতদের শনিবার (১১ জুলাই) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় বন্দর থানার চৌরাপাড়া ও শনিবার (১১ জুলাই) একই থানার আলীসারদী এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বন্দর থানার উপ পরিদর্শক মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চৌরাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী বসত বাড়ীতে অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আফজাল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
এ ছড়াও  বন্দর থানার উপ পরিদর্শক লুৎফর রহমানসহ সঙ্গীয় ফোর্স শনিবার ভোরে কলাগাছিয়া ইউনিয়নের আলীসারদী এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি শাহীনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।