ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১১ জুলাই) পশ্চিম কায়েমপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফতুল্লার পশ্চিম কায়েমপুর পঞ্চায়েত ও সমাজ উন্নয়ন কমিটির সার্বিক তত্ত্বাবধানে এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে কায়েমপুর বটতলা থেকে জেলখানা এবং জেলখানা থেকে পুরাতন জামে মসজিদ পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়।
ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম।
তিনি বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও মশার উপদ্রব বৃদ্ধি পায়। ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে নিয়মিত ড্রেন পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম কায়েমপুর পঞ্চায়েত ও সমাজ উন্নয়ন কমিটির সভাপতি নিজামুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, উপদেষ্টা আহসান উল্লাহ মাদবর, উপদেষ্টা আলী আজম মোল্লা, প্রচার সম্পাদক সজিব হোসেন, যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইসলাম নিলয়, সহ-যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নিরব, সদস্য ওমর হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

