রোববার, ০৭ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শহীদদের নামে ‘উই আর ভলেন্টিয়ার’-এর কোরবানির আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৪, ২৮ মে ২০২৬

শহীদদের নামে ‘উই আর ভলেন্টিয়ার’-এর কোরবানির আয়োজন

ফাইল ছবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের এক সময়ের কয়েকজন গার্ডিয়ান ও শহীদ ওসমান হাদী, জুলাই শহীদ আমানত ও শহীদ স্বজনের নামে কোরবানির আয়োজন করেছে সামাজিক সংগঠন “উই আর ভলেন্টিয়ার”। বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদের নামাজ শেষে আল্লাহর নামে শহীদদের পক্ষে এ কোরবানি আদায় করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু জানান, এই কোরবানির গোশত এমন কিছু অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হবে, যারা চলতি বছর কোরবানি দিতে পারেননি। তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের এক সময়ের কয়েকজন গার্ডিয়ান ও শহীদ ওসমান হাদী, জুলাই শহীদ আমানত ও শহীদ স্বজনের নামে ‘উই আর ভলেন্টিয়ার’ কোরবানির আয়োজন করেছে। এই কোরবানির নেওয়াজ বণ্টন করা হবে কাছের ও দূরের এমন কিছু মানুষের মাঝে, যারা এবার কোরবানি দিতে পারেননি। আল্লাহ যেন এই আয়োজন কবুল করেন।

তিনি আরও বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় “উই আর ভলেন্টিয়ার” ও “নারায়ণগঞ্জ লিংক”-এর সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল সংগঠন দুটির সদস্যবৃন্দ।