রোববার, ০৮ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছিনতাইকালে জনতা কর্তৃক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৬, ৭ মার্চ ২০২৬

ছিনতাইকালে জনতা কর্তৃক আটক 

ফাইল ছবি

বন্দরে সাংবাদিকের কন্যাকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার পলাতক আসামী সন্ত্রাসী  হিমন হামিদ(২৮)কে আটক করে পুলিশে সোর্পদ করেছ স্থানীয় জনতা।
গত শুক্রবার (মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর থানার একরামপুর পৌরসভা এলাকায় এক পথচারীকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা  তাকে  গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত হিমন হামিদ বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল নূরবাগ এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে। এর আগেও সে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরে ঐ মামলা জামিনে এসে পুনরায় ছিনতাই করে বেড়াচ্ছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দরের কদম রসুল নূরবাগ এলাকার মৃত আজিজ মিয়ার ছোট ছেলে কুখ্যাত সন্ত্রাসী ও ছিনতাইকারী হিমন হামিদ গত ২ ফেব্রুয়ারি দুপুরে বন্দরের একরামপুরে সাংবাদিকের কন্যাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করে। যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় দৈনিক ইত্তেফাক পত্রিকার  বন্দর সংবাদদাতা হাজী নাছির উদ্দিন বাদী হয়ে বন্দর থানায় মামলা করে। কিন্তু ঘটনার ১ মাস ৪ দিনে পুলিশ তাকে গ্রেপ্তার করতে না পারলেও পথাচারিকে কুপিয়ে মোবাইল ছিনতাই করার সময়
স্থানীয় জনতা ঠিকেই ওই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ধৃতকে সাংবাদিকের কন্যা হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (৭ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করে। এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমি দুইবার  অভিযান চালিয়েছি। তবে সে বাড়িতে অবস্থান করত না। তার একটি ছিনতাইকারী চক্র রয়েছে। পরবর্তিতে তাকে রিমন্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এ চক্রের অন্যান্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।