শনিবার, ০৭ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় পরিত্যক্ত অস্ত্র উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫০, ৭ মার্চ ২০২৬

ফতুল্লায় পরিত্যক্ত অস্ত্র উদ্ধার 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১১।

শনিবার (৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর আভিযানিক দল গতকাল রাতে ফতুল্লার বুড়িগঙ্গা নদী সংলগ্ন পাগলা বাজার এলাকা হতে একটি ওয়ান শুটারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।