ফাইল ছবি
বন্দরে পৃথক অভিযান চালিয়ে ৬২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার ফরাজিকান্দা লাহরবাড়ী এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে চিহ্নিত মাদক সম্রাট সাগর (৪৮) একই থানার দড়ি সোনাকান্দা এলাকার মৃত দ্বীন মোঃ পাঠানের ছেলে রব মিয়া পাঠান (৪০) একই থানার ধামগড় ইউনিয়নের চৈড়ারবাড়ী এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে রাকিব আহম্মদ (২৭) ও একই এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে আশিক আহম্মদ (২১) ও বন্দর স্বল্পের চক এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে জনি (৪০)। পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১৭(৩)২৬, ১৮(৩)২৬ ও ১৯(৩)২৬। ধৃতদের বুধবার (১১ মার্চ) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে ও রাতে বন্দর থানার পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক আবু হানিফসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগস্থ খন্দকার বাড়ি সামনে অভিযান চালিয়ে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ধামগড় ইউনিয়নের চৈড়ারবাড়ী এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে রাকিব আহম্মদ (২৭) ও একই এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে আশিক আহম্মদ (২১)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যার মামলা নং- ১৭(৩)২৬।
একই দিন রাত ৮টা ২০ মিনিটে বন্দর থানার অপর উপ পরিদর্শক আব্দুল মোতালেবসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উক্ত এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে চিহ্নিত মাদক সম্রাট সাগর (৪৮) ও একই থানার দড়ি সোনাকান্দা এলাকার মৃত দ্বীন মোঃ পাঠানের ছেলে মাদক ব্যবসায়ী রব মিয়া পাঠান (৪০)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যার মামলা নং- ১৮(৩)২৬।
এ ছাড়াও একই দিন রাত ৯টা ২০ মিনিটে বন্দর থানার অপর উপ পরিদর্শক লুৎফরসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার স্বল্পেরচর এলাকায় অভিযান চালিয়ে ৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত এলাকার মৃত আমজাদ হোসেন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী জনি (৪০)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

