ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মোঃ রওনক এরফান খান।
এর আগে গতকার রাতে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

