ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাজী রিপন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি কাজী রিপন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা গাউছিয়া এলাকার মাছুমাবাদের মৃত কাজী মন্টু ডাক্তারের ছেলে। তিনি বর্তমানে সোনারগাঁয়ের পূর্ব সোনাপুরে কামাল সর্দারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানের সময় পূর্ব সোনাপুরে কামাল সর্দারের বসতবাড়ির সামনে মাটির রাস্তা থেকে কাজী রিপনকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃত কাজী রিপনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

