প্রতীকী ছবি
বন্দরে ফেরি করে গাঁজা বিক্রি করার সময় আলী আক্কাস (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। ধৃত গাঁজা বিক্রেতা আলী আক্কাস বন্দর থানার ফরাজিকান্দা বড় মসজিদস্থ ঢালীবাড়ী এলাকার মৃত আলী আকবর মিয়ার ছেলে। এ ব্যাপারর মদনগঞ্জ ফাঁড়ী উপ পরিদর্শক মিলন চন্দ্র বর্মন বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় শনিবার (২৯ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১০টায় বন্দর থানার মাহমুদনগরস্থ কয়লা ঘাট হৃদয়ের বসত ঘরের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

