বুধবার, ২৬ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৯, ২৫ আগস্ট ২০২৬

লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

প্রস্তুতি সভা

গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোট ঘোষিত আগামী ৫ সেপ্টেম্বরের ‘ঢাকা-চট্টগ্রাম লং মার্চ’ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার। মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

সভায় নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ৬ দফা দাবি আদায়ের জন্য ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী জামায়াত সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে।

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস — ভারপ্রাপ্ত আমির, নারায়ণগঞ্জ জেলা জামায়াত, হাফিজুর রহমান, সেক্রেটারি, নারায়ণগঞ্জ জেলা জামায়াত। 
তাছাড়া জেলা ও মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারিবৃন্দ, কর্মপরিষদ সদস্য এবং বিভিন্ন থানা থেকে আগত আমির ও সেক্রেটারিবৃন্দ।

সভায় বক্তারা আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তি ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।