বুধবার, ২৬ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫২, ২৫ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সুতার মিল থেকে এসএম তানিম (৩০) নামে নিষিদ্ধ ছাত্রলীগের পটিয়া সরকারি কলেজ শাখার এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় আব্বাস চেয়ারম্যানের মালিকানাধীন একটি সুতার মিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এসএম তানিম চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের খন্দকারবাড়ি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের পটিয়া সরকারি কলেজ শাখার সহসভাপতি ছিলেন। জীবিকার প্রয়োজনে নারায়ণগঞ্জের ওই সুতার মিলে শ্রমিক হিসেবেও কাজ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মিলের ভেতরে একটি আড়ার সঙ্গে রশি দিয়ে তানিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন ও তাঁর সহকর্মীরা। পরে তাঁরা আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন ঢাকা পোস্টকে জানান, মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।