বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাসুদুজ্জামানকে আবদুল জব্বারের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৮, ১০ জুন ২০২৬

মাসুদুজ্জামানকে আবদুল জব্বারের অভিনন্দন

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জের সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। তিনি বিসিবির 'মার্কেটিং ও কমার্শিয়াল কমিটি'র চেয়ারম্যান এবং দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর 'বাংলাদেশ প্রিমিয়ার লিগ' (বিপিএল) গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন।

তার এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

এক অভিনন্দন বার্তায় মাওলানা আবদুল জব্বার বলেন, "মাসুদুজ্জামান নারায়ণগঞ্জের গর্ব। ক্রীড়াঙ্গনে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিসিবি তথা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে বিপিএলের মতো বড় আসর এবং বিসিবির মার্কেটিং বিভাগের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত।"

তিনি আরও বলেন, "আমরা আশা করি  মাসুদুজ্জামান তার মেধা, সততা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন মেয়াদে দায়িত্ব পালনের সার্বিক সাফল্য কামনা করছি।"