বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারী মাদক কারবারি সুফিয়ার ১ বছরের সাঁজা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪৩, ১০ জুন ২০২৬

নারী মাদক কারবারি সুফিয়ার ১ বছরের সাঁজা

ফাইল ছবি

বন্দরে ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ধৃত নারী মাদক কারবারি সুফিয়া বেগম (৫২)কে ১ বছর সাঁজা ও ১ হাজার টাকা অর্থদন্ড করেছে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার। 

বুধবার (১০ জুন) বিকেলে বন্দর থানার মাহামুদনগর এলাকায় অভিযান চালিয়ে ধৃত নারী মাদক কারবারিকে দোষী সাব্যস্ত করে  এ সাঁজা প্রদান করে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, মাদকের ভয়াবহতা বৃদ্ধি কারনে বন্দরে আইন শৃঙ্খলা চরম ভাবে অবনতি ঘটেছে। বন্দরে অপরাধ প্রবনতা ঠেকাতে উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের  নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বন্দর থানার মাহামুদনগর এলাকার নারী মাদক কারবারি সুফিয়া বেগমের বসত বাড়ীতে অভিযান চালায়। অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালত বসত বাড়ীতে তল্লাশী চালিয়ে  ৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদক বিক্রি অপরাধে ধৃত নারী  মাদক কারবারি সুফিয়া বেগমকে ১ বছরের সাঁজা ও ১ হাজার টাকা অর্থদন্ড করে।