এডভোকেট আবুল কালাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, আমাদের দায়িত্ব জনগণকে রক্ষা করা। আমরা সরকারের অংশ হওয়ায় সব কথা বলতে পারি না। তবে এই সমস্যাগুলোর সমাধান হওয়ার দরকার।
সোমবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, আলোচনা জেলা ভিত্তিক। আমার এলাকাটি এই শহর নিয়ে। তাই আমার কৈফিয়ত বেশি। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি ধন্যবাদ জানাই৷ তারা বন্দরের একটি ঘটনার পরে সিফাত বাহিনীকে ধরেছে। রাত দেড়টা পর্যন্ত তাদের ধরেছে।
তিনি আরো বলেন, জিয়া হল ও হকার উচ্ছেদের বিষয়টি বারবার উঠে এসেছে। বিগত সরকারের একটি অংশ আমাদের মাঝে এখনও রয়ে গেছে। যারা সুবিধাভোগী হিসেবে কর্মদক্ষতা না থেকেও তারা দায়িত্বে আছে। আমার একটি প্রজেক্ট এক বছরে হওয়ার কথা কিন্তু এখনও এর দৃশ্যমান কার্যকারিতা নেই। জনগণ আমাকে প্রেশার দিচ্ছে আমি কী করছি। আমাদের প্রশাসনে স্লো গোয়িং সেকশন আছে, তাদের হুশিয়ারি দেয়া দরকার।

