সোমবার, ৩১ আগস্ট ২০২৬

|

ভাদ্র ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় বিদেশি রিভলবার-গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪১, ৩১ আগস্ট ২০২৬

ফতুল্লায় বিদেশি রিভলবার-গুলি উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন কুতুবাইল এলাকায় প্যারাডাইস ক্যাবলের একটি পরিত্যক্ত কারখানায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র‍্যাব ১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ নাঈম উল হক। 

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল কুতুবাইলের ওই পরিত্যক্ত কারখানায় অভিযান পরিচালনা করে। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত কারখানাটির আশপাশে তল্লাশি চালানো হয়। এ সময় ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, উদ্ধার করা অস্ত্র ও গুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।