ট্যালেন্ট হান্ট-২০২৬ এর সমাপনী
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের জলসিড়িতে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ট্যালেন্ট হান্ট-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে: কর্ণেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটু, পিবিজিএম (অব:)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খান, এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিশাত ফারহানা ইসলাম।
অনুষ্ঠানে ২৪টিরও বেশি অধিক ইভেন্টে নিজেদের সুনিপন দক্ষতার পরিচয় দিয়ে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। কেউ গান, কেউ নাচ, কেউ কবিতা, কেউ আবৃত্তি, কেউ অভিনয় করেন।
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে: কর্ণেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটু, পিবিজিএম (অব:) বলেন, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা এবং সৃজনশীল মনকে শানিত করা। টেলেন্ট হান্ট সেই প্রতিভা গুলোকে প্রকাশ করার এক অনন্য মঞ্চ।
পরিচালনা পর্ষদের সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খান, এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড বলেন, আমাদের কাজ হলো প্রতিটি শিক্ষার্থীর প্রতিভাকে সামনে এগিয়ে নেওয়া। লেখাপড়ার মান বৃদ্ধি করা। আর এজন্য প্রয়োজন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় প্রচেষ্টা।
অনুষ্ঠানে বিজয়ী এবং মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া গুণীজনদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।

