বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

|

চৈত্র ৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ঈদে তিনদিন ব্যাপী কারাবন্দীদের জন্য আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:২৯, ১৯ মার্চ ২০২৬

না.গঞ্জে ঈদে তিনদিন ব্যাপী কারাবন্দীদের জন্য আয়োজন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা কারাগারে ঈদ উল ফিতর উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার তিনদিন ব্যাপী আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান মিয়া একথা জানান। এবারের ঈদে কারাগারে জেলার কোন ভিআইপি বন্দি নেই। 

এসময় তিনি বলেন, বন্দিদের জন্য কারাগারের ভেতরে ঈদের জামাতের আয়োজন করা হবে৷ এছাড়াও ঈদের পরের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হবে।

তিনি বলেন, ঈদের দিন কারাবন্দিদের জন্য উন্নত মানের খাবার থাকবে। সকালের খাবারে পায়েস, সেমাই, মুড়ি। দুপুরে পোলাও, গরু, খাসি ও মুরগীর মাংস, মিষ্টি, পান সুপারি ও কোল্ড ড্রিংস। সন্ধ্যায় থাকবে সাদা ভাত, আলুর দম ও মাছ।

এছাড়াও ঈদে কারাগারের যেসকল স্টাফরা বাড়িতে যেতে পারেনি তাদের জন্যেও বিশেষ খাবারের ব্যাবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, ঈদের পরবর্তী তিনদিন বন্দিদের একবার বাড়ি থেকে আনার খাবার খেতে দেয়া হবে বন্দীদের। এছাড়াও বন্দীরা বিনামূল্যে পাঁচ মিনিটের জন্য ফোনে কথা বলতে পারবে ও পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারবে। বন্দীদের সাথে দেখা করতে আসা পরিবারের সদস্যদের জন্যেও বিশেষ ব্যাবস্থা নেয়া হয়েছে। বিশেষ করে শিশুদের ঈদ উপলক্ষে চকলেট ও বেলুন উপহার দেয়া হবে।