ফাইল ছবি
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং ঈদুল ফিতর উপলক্ষে দুই হাজার অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে ফতুল্লা চৌধুরী বাড়ী পারিবারিক মিলনায়তন সংলগ্ন মাঠে এই দোয়া ও ঈদ বস্ত্র বিতরন করা হয়।
জেলা বিএনপির আহবায়ক এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও তার স্ত্রীর মালিকানায় ই এন্ড ই অটো মোবাইলস্ লিঃ এবং ই এন্ড ই অটো মোবাইলস্ ট্রেডিংয়ের পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার দিচ্ছেন। আমাদের নেতা আমাদের কে পরিচালনা করেন। তিনি হলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন যেকোন ভাবেই আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে। আমরা যারা বিএনপি করি তারা সকলেই আপনাদের সাথে ঈদ আনন্দ ভাগ করতে সক্রিয় আছি। এমন উদ্যোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা নারায়নগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব আজকের এ মহতী উদ্যোগের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, অন্যের স্বার্থের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নামই হলো রাজনীতি।বিএনপি সব সময় মানুষের কল্যাণে কাজ করে।
আপনাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করেছেন। নারীর মর্যাদা বৃদ্ধির জন্য এই ফ্যামিলি কার্ড করেছেন। তার মা সাবেক প্রধান মন্ত্রী বিনামূল্যে নারী শিক্ষা চালু করেন।
নারায়নগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব আজকের এ মহতী উদ্যোগের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, অন্যের স্বার্থের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার নামই হলো রাজনীতি। বিএনপি সব সময় মানুষের কল্যাণে কাজ করে।
আপনাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করেছেন। নারীর মর্যাদা বৃদ্ধির জন্য এই ফ্যামিলি কার্ড করেছেন। তার মা সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া বিনামূল্যে নারী শিক্ষা চালু করেছিলেন।
রিয়াদ মোহাম্মদ চৌধুরীর প্রশংসা করে রাজিব বলেন, রিয়াদ চৌধুরী ফতুল্লার নেতাকর্মীদের যেভাবে সংগঠিত করেছেন,সংগঠিত রেখেছেন তা অন্য থানা এলাকায় নেই, এক্ষেত্রে রিয়াদ দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু,সাধারন সম্পাদক এডঃ আব্দুল বারী ভূইয়া।
এ ছাড়া অন্যানদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ,সাধারন সম্পাদক আলমগীর হোসেন,ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা ওলামা দলের আহবায়ক জিলানী ফকির,ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু,যুগ্ম আহবায়ক সালাউদ্দিন রানা, শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব মোঃ আল আমিন,ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, সদস্য সচিব সুমন, আহম্মেদ,ফতুল্লা থানা তাতী দলের সভাপতি ইউনুস মাস্টার।
সার্বিক সহোযোগিতায় ছিলো ইএন্ড ই অটো মোবাইলস্ লিঃ এবং ই এন্ড ই অটো মোবাইলস্ ট্রেডিং।

