ফাইল ছবি
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামী ও বিভিন্ন অপরাধে ৩ জনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সালাউদ্দিন ভূট্টু (৪৮) একই থানার লালখারবাগ এলাকার আব্দুর রব মিয় সাহেদ একই থানার আদমপুর এলাকার বাদল মিয়ার ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাহিদ হাসান (২১) ও একই থানার দেওলী চৌরাপাড়া এলাকার আব্দুর নূর মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সজিব (৩৪)।
এছাড়াও আটককৃতরা হলো বন্দর থানার চৌরাপাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে আকাশ (২৯) একই এলাকার মৃত জয়নাল আবেদীন মিয়ার ছেলে মিন্টু (৩৮) ও নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার লিটন মিয়ার ছেলে সামির। ধৃত ৭ জনের মধ্যে ৪ জনকে পৃথক ওয়ারেন্টে ও অপর আটককৃত ৩ জনকে পুলিশ আইনের ১৫১ ধারায় শনিবার (১১ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত শুক্রবার (১০ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

